ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাও গ্রামের আমজদ মিয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়- সায়েদ মিয়া নামে ওই ব্যক্তি একজন মুরগি ব্যবসায়ী। তিনি প্রতিদিনের ন্যায় হরহরিয়া গ্রামের লাল টিলা এলাকায় অবস্থিত তার খামার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নির্জন স্থানে পৌছলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।

তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকান্ড হয়েছে সেই সম্পর্কে তদন্ত করছে পুলিশ।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
২৯ বার পড়া হয়েছে