ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

ক্ষমতায় গেলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ভবিষ্যতে সরকার গঠনে সক্ষম হলে সারাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের নামে স্থান ও প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে— এমনটা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবারের’ আয়োজনে ’২৪ এর গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত বর্তমান পরিস্থিতি তৈরি করতে বিগত ১৭ বছরে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছে। চব্বিশের অভ্যুত্থানেও বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। তাদের পাশে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দাঁড়ানো সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, বিএনপি আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া হবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সংগঠন জরুরি না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
১১৮ বার পড়া হয়েছে