ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

‘গুলি চালানো’ বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

ডেস্ক রিপোর্ট

কোটা ইস্যুতে বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর সরাসরি প্রাণঘাতী গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার (০৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। তবে, আদালত বলেন, গুলি করার প্রয়োজন হলে আইন যথাযথভাবে মেনে করতে হবে।

এরআগে, এই বিষয়ে শুনানি শুরু হয় বেলা ১১টার দিকে। কার্যতালিকার ১০ নম্বরে ছিল এটি। শুরুতেই রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গত বুধবার ও বৃহস্পতিবার এই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও বিচারপতি মাসুদ হোসেন অসুস্থ হওয়ায় এই রিটের শুনানি হয়নি।

এর আগে, পরপর দুই দিন এর ওপর শুনানি হয়। রিটে গুলি না চালানোর পাশাপাশি আন্দোলনের ছয় সমন্বয়ককে কেন এবং কোন আইনে কয়েকদিন ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল সে বিষয়ে জানতে চাওয়ার কথাও জানিয়েছেন রিটকারী আইনজীবীরা।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড (তাজা গুলি) ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে