ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের অভিনন্দন Logo হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ Logo হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল Logo ছাত্রলীগ সন্দেহে জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি

নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই। সব ঠিক থাকলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সেই প্রতীক্ষার অবসান হবে।

আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। ইতোমধ্যে দলের নামও চূড়ান্ত করা হয়েছে। রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন এই দলের শীর্ষ ৬ পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে।জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

নতুন দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ছাড়া দলের যুগ্ম সদস্য সচিব হচ্ছেন সামান্তা শারমিন।

নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
৯১ বার পড়া হয়েছে