ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

নেপালে বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক

অবিরাম বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় নেপালে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যহত হচ্ছে যান চলাচলও। শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

কর্তৃপক্ষ বলেছেন, হিমালয়ের অধিকাংশ নদীর পানি উপচে পড়ছে। যার ফলে রাস্তাঘাট এবং সেতু তলিয়ে গেছে। দক্ষিণ এশিয়ায় বার্ষিক বর্ষা মৌসুম শুরু হওয়ার এক সপ্তাহ পর নেপালে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

পুলিশের মুখপাত্র ডন বহাদুর কাকরি বলেন, পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে রাস্তায় পুরনায় যান চলাচলের জন্য কাজ করে যাচ্ছে। ভূমিধসের কারণে মহাসড়কের ২৮ স্থানে যান চলাচল করতে পারছে না।

আবহাওয়াবিদ বেনু মহারাজ বলেন, রবিবারের মধ্যে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। এ অবস্থার জন্য তিনি ভারতের অংশে সৃষ্ট একটি নিম্নচাপকে দায়ী করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, কোথায় কোথায় বৃষ্টিপাত ৫০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। রোববারের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।

কাঠমুন্ডু বিমানবন্দরের মুখপাত্র বলেন, পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়ে যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা গেলেও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় বেগ পেতে হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
১৩৪ বার পড়া হয়েছে