ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

পাসপোর্ট সময়মতো পেলে ব্রাজিল নয়, ইতালির হয়ে খেলতেন রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকায় খেলেছেন রাফিনিয়া। বর্তমানে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। তবে একটা ঘটনা এদিক-সেদিক হলেই ব্রাজিল নয় বরং ইতালির হয়ে খেলতেন এই তারকা ফুটবলার। এক সাক্ষাৎকারে এমন চমকপ্রদ তথ্যই দিয়েছেন রাফিনিয়া।

২০২০ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডে যোগ দেওয়ার আগে খুব একটা পরিচিত ছিলেন না রাফিনিয়া। পরের বছর ছিলো ইউরো। ঠিক সেই সময়ে ইতালি জানতে পারে যে রাফিনিয়ার ইতালির প্রতিনিধিত্ব করার যোগ্যতা রয়েছে। কারণ রাফিনিয়ার জন্ম ব্রাজিলে হলেও তার বাবা রাফায়েল ডায়াস বেলোলি ইতালীয় বংশোদ্ভূত।

তখন ইতালীয় ফুটবল ফেডারেশন রাফিনিয়াকে ব্রাজিলের হয়ে খেলার ইচ্ছা ছেড়ে দিয়ে ইতালিতে হয়ে খেলতে বলে। তবে বিপত্তি বেধে যায় পাসপোর্ট তৈরিতে। রাফিনিয়ার পাসপোর্ট সময়মতো পৌঁছায়নি। পরে ব্রাজিল দলে ডাক পেয়ে যান তিনি।

এ প্রসঙ্গে রাফিনিয়া বলেন, ‘আমি ইতালির জাতীয় দলে ডাক পাওয়ার প্রস্তাব প্রায় গ্রহণ করে ফেলেছিলাম। তারা ২০২০ সালে যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল, আমি তাতে অংশ নিতে যাচ্ছিলাম। আমি প্রায় প্রস্তুত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘ইতালির জাতীয় দলের ফুটবলাররা আমাকে ফোন করেছিল। জর্জিনহো আমাকে সবসময় ফোন করতো। ইতালীয় স্টাফদের আমার জন্য একটি চমৎকার পরিকল্পনা ছিল, যা আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। কিন্তু একই সময়ে, আমার মনের গভীরে, ব্রাজিল শার্ট পরার এক শতাংশ আশা তখনও ছিল। এবং সৌভাগ্যক্রমে, আমার ইতালীয় পাসপোর্ট সময়মতো আসেনি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
৩০৩ বার পড়া হয়েছে