ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠক

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

দেশের রাজনৈতিক-অর্থনৈতিক বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে শরিকদের সাথে বৈঠক শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসেবে আজ শনিবার প্রথম দিনে বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘১২ দলীয় জোট’, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ এবং লেবার পার্টির সাথে বৈঠক হয়েছে।

বিকাল ৪টায় ১২ দলীয় জোটের সাথে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

এই বৈঠকের পর সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে আমরা জোটের সঙ্গে মতবিনিময় করেছি। আজকে জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গেও আমরা বসব। ফ্যাসিবাদী আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের পর ‘কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে পরে জানানো হবে’ বলে বলেন তিনি।

১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে আগামী দিনের আমাদের কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে কথা-বার্তা বলেছি। কিন্তু কেনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেন জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টিও (এনপিপি) ফরিদুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ লেবার পার্টির নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
১৮৬ বার পড়া হয়েছে