ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শায়েস্তাগঞ্জের ট্রেনের কালোবাজারে বিক্রির অভিযোগে বুকিং সহকারি আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন যাবত ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মুলহোতা জংশনের বুকিং সহকারি মাজহারুল ইসলামকে টিকেট বিক্রির সময় হাতে নাতে আটক করা করেছে।
বুধবার ( ২৬ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেল জংশনে অভিযান চালিয়ে ৪ টি টিকেটসহ তাকে আটক করে সেনাবাহিনীর একটি টিম। আটককৃত মাজহারুল ইসলামকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানালেন রেলওয়ে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
১৩০ বার পড়া হয়েছে