ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

শায়েস্তাগঞ্জ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আতিক হাসান (২২) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতিক হাসান উপজেলার দাউদনগর গ্রামের মোঃ আমিন আলীর ছেলে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে এসব তথ্য দেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। এর আগে সকালে উপজেলার দাউদনগর গ্রামের মাছেরঘাটের দক্ষিণ পাশে একটি গাছ থেকে রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতের যে কোনো সময় আতিক হাসান গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে গ্রামের লোকজন ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১২৭ বার পড়া হয়েছে