ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ‘নো মানস ল্যান্ড’ এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জানা গেছে, কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এতে আহত হয়েছেন দুই বাংলাদেশি।

আজ শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা শুরু হয়। বেলা তিনটায় এ রিপোর্ট লেখার সময়ও সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাসুয়া নিয়ে সীমান্ত অবস্থান করছে।

কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা শুরু হয় যা পরে ছড়িয়ে পড়ে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আলোচিত সেই চৌকা সীমান্ত এলাকা পর্যন্ত। ওই সীমান্তের তিন কিলোমিটার এলাকা পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি আম গাছ কেটে নষ্ট করে তাণ্ডব চালায়। পরে তাদের প্রতিরোধে বিজিবি এবং বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবিলার চেষ্টা করে। বিএসএফ অনবরত টিয়ারশেল নিক্ষেপ করছে বলেও জানান স্থানীয়রা।

বিনোদপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, বিএসএফের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকে আমাদের এলাকার আম গাছের ডালপালা কেটে দিয়েছে। পরে বিজিবি ও স্থানীয়দের মুখোমুখিতে তারা ডালপালা ফেলে চলে গেছে। সীমান্ত এলকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি এবং আমি এখন সীমান্তের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৮৫ বার পড়া হয়েছে