ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

হবিগঞ্জের লস্করপুর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান ময়না মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, লস্বরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় পলাতক থাকায় আওয়ামী লীগ নেতা ইউপির সদস্য আব্দুল হান্নান ময়না মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

ময়না মিয়ার বিরুদ্ধে অভিযোগ- তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে লুকড়ার হাফিজুর রহমানের দায়েরকৃত মামলায় ময়না মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৯২ বার পড়া হয়েছে