ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় ভেঙে যাওয়া খোয়াই নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার বেলা ১১টায় তিনি নদীর ভাঙন অংশ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ জিকে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা প্রশাসক জি এম সরফরাজ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হকসহ এলাকাবাসী।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি, যাতে স্থায়ী সমাধান করা যায়।

তিনি বলেন, মানুষের দুঃখ কষ্ট দূর করতে যে প্রকল্প গ্রহণ করা উচিত, আমরা দ্রুতই তা করব। আপাতত আমরা জিও ব্যাগ দিয়ে এখানে বাঁধ মেরামত করব।

তিনি আরও বলেন, হবিগঞ্জ শহর যেন কোনোভাবেই প্লাবিত না হয়, সেজন্য আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। আশা করি বর্ষার পরপরই প্রকল্পের কাজ শুরু করব।

উল্লেখ্য, গত রোববার সকালে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে ফসলি জমি, পুকুর ও ফিসারির মাছ।

এমএইচ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
৩৬ বার পড়া হয়েছে