ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক-গুলি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকা থেকে বন্দুক, গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যৌথবাহিনী গোপন সূত্রে জানতে পারে পাইকপাড়া এলাকায় একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দল বন্দুক ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ১৪ রাউন্ড গুলি ও একটি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যৌথবাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
১০৬ বার পড়া হয়েছে