ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জে ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি টহল দল অভিযান পরিচালনা করে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে। জব্দকৃদ জিরার মূল্য ১৮ লাখ টাকা।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল চুনারুঘাট-সাতছড়ি সড়কে তেলিয়াপাড়ায় অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে।

পরে একটি বালুর ট্রাক আসতে দেখে তারা থামিয়ে তল্লাশী করে ট্রাকে বালুর মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

একইসঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তানজিলুর রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
২৭ বার পড়া হয়েছে