ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

হবিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে দালালের হাত ধরে সীমান্ত পার!

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে দালাল চক্রের সহায়তায় ভিসা বন্ধ থাকায় ভারতে অবৈধভাবে ঢুকছে রাজনৈতিক নেতাসহ প্রভাবশালীরা।

সরেজমিন দেখা যায়, চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে কিছু মানুষের আনাগোনা কাঁটাতারের আশপাশে। বিশেষ কাজে ব্যবহার করার জন্য ছিল একটি মই। পরে স্পষ্ট হওয়া গেল সেই মইটি ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হচ্ছে কিছু মানুষ।

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে এখন হরহামেশাই দেখা মিলছে এমন দৃশ্য। দালালের হাত ধরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশ। সাধারণের সঙ্গে তালিকায় আছেন রাজনৈতিক ব্যক্তিরাও।

স্থানীয়রা জানান, ভারতের ভিসা বন্ধ থাকার কারণে এদিক দিয়ে অবাধে চলছে মানবপাচার। ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে সাধারণ মানুষসহ রাজনৈতিক ব্যক্তিরাও সীমান্ত পার হচ্ছেন।

জেলার চুনারুঘাটের বাল্লা সীমান্তের দালাল চক্রের এক সদস্য দাবি করেন, বিজিবি নেবে দুই হাজার টাকা, ইন্ডিয়ায়ও দিতে হবে তিন হাজার টাকা। এত কম টাকায় আমরা নিই না। পরিচিত থাকায় টাকা কম নিচ্ছি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ফারাহ মোহম্মদ ইমতিয়াজ বলেন, বিজিবি সদস্যরা মানবপাচারের সঙ্গে জড়িত কেউ আমাকে এই ধরনের অভিযোগ দেয়নি। আমি শতভাগ নিশ্চিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের কোনো সদস্য মানব পাচারের সঙ্গে জড়িত নয়। যেসব জায়গা দিয়ে মানবপাচার বেশি হচ্ছে সেখানে দ্বিগুণ জনবল রাখা আছে।

৫ আগস্টের পর শুধু মাধবপুর সীমান্তে ৫৬ জন অনুপ্রবেশকারী ও দুজন পাচারকারীকে আটক করছে সীমান্ত রক্ষী বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে