ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

অনেক বছর পর মনে হচ্ছে সত্যিই আমরা স্বাধীন: মনির খান

বিনোদন ডেস্ক

নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পর অধিকাংশ দেশবাসী এ সময়টাকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলেও অভিহিত করছে।

ঐতিহাসিক এই দিনটি প্রতিবছরই নানা আয়োজনে উদযাপন করা হয়। এবারও তাই হচ্ছে। এরইমধ্যে বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আলোচনায় রয়েছে জাতীয় সংসদ ভবন এলাকার কনসার্টটি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আয়োজন করা হয়েছে কনসার্টটির। নতুন প্রজন্মকে স্বাধীন বাংলাদেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এ কনসার্টে লাল-সবুজের বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে।

এদিন ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এ কনসার্টে অন্যান্যদের মতো পরিবেশনা করবেন কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সংগীতশিল্পী মনির খান। সংসদ ভবন এলাকায় এই পরিবেশনার মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর খোলা আকাশের নিচে সব শ্রেণিপেশার দর্শকে-শ্রোতাদের গান শোনানোর সুযোগ পেয়েছেন এ শিল্পী।

মনির খান বলেন, আজ থেকে প্রায় ১৫/১৬ বছর আগের কথা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে আমি অঘোষিত কালো তালিকায় ছিলাম। বলতে পারেন, বিএনপির মতাদর্শ সাংস্কৃতিক তারকারা কোণঠাসা হয়ে পড়েছিল। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে তাদের কাজের সুযোগ ছিল না। আমারও কোনো সুযোগ ছিল না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে নানাভাবে আমার কণ্ঠরোধ করে রাখা হয়েছিল।

তিনি বলেন, বলেন, আজ সংসদ ভবন এলাকায় খোলা আকাশের নিচে দর্শক-শ্রোতাদের জন্য মন খুলে গাইতে পারব। এটা একজন শিল্পীর জন্য যে কত বড় পাওয়া, তা হয়তো আমি ভাষায় বলে বোঝাতে পারব না। তবে আমি আজ সত্যিই অনেক আনন্দিত। দীর্ঘদিন পর দেশর কোনো বিজয় দিবসের কনসার্টে গাইতে পারছি। অনেক বছর পর মনে হচ্ছে সত্যিই আজ আমরা স্বাধীন। আজ শিল্পীরা তাদের মন খুল গান গাইতে পারছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
২২৯ বার পড়া হয়েছে