ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা দাবীতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন পালন

নিজস্ব প্রতিবেদক

সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৯ দফা বাস্তাবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ সফল করার লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ মানববন্ধনের আয়োজন করে ‘৯ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ শায়েস্তাগঞ্জ।

দাবি গুলো হচ্ছে- সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করণ, সিলেট-আখাউড়া সেকশেনে একটি লোকাল ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরন, শায়েস্তাগঞ্জ, কুলাউড়া জংশনে আন্তুনগর ট্রেনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করণ, সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখে সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা এবং শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালু করা।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া জংশনের ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম, সমন্বয়ক খালেদ পারভেজ বখস, সমন্বয়ক এইচ ডি রুবেল, সিনিয়র সাংবাদিক শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংবাদিক হামিদুল হক বুলবুল, যুবদল নেতা পারভেজ আহমেদ, ছাত্রদল নেতা রিফাতসহ আরো অনেকেই ।
বক্তরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, দাবিগুলো আগামী ৩১ অক্টোবরের মধ্যে মেনে নিতে হবে, অন্যতায় ১ নভেম্বর সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাও ও সিলেট রেল স্টেশনে একযোগে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে। #

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
১৫০ বার পড়া হয়েছে