ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান

উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৪

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরায় পুলিশ ও র‍্যাবের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে একাধিক নিহতের খবর পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা আন্দোলনকারী। আহত হয়েছেন কয়েক শ আন্দোলনকারী।

কুয়েত মৈত্রী হাসপাতালে চারজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে নর্দার্ন ইউনিভার্সিটির আসিফ ও ইসলামিক ইনিভার্সিটি অফ টেকনলোজির তানভিনের নাম জানা গেছে।

কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান এই খবর নিশ্চিত করেছেন। দেশ রূপান্তরের উত্তরা প্রতিনিধি জানাচ্ছেন, কুয়েত মৈত্রী হাসপাতালে প্রচুর আহত শিক্ষার্থী এসেছেন। তাদের চিকিৎসায় ব্যস্ত সময় যাচ্ছে।

রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষ শুরু আজ বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তরায় সংঘর্ষের পর প্রায় পাঁচ শ জন আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
৪২১ বার পড়া হয়েছে