ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জে দুর্ঘটনা, নারীসহ নিহত ২

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। এসময় আরো ৪ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। আর চালক নাঈম আহমদ জয় (২৭) সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য।

জানা যায়, সিলেট থেকে বাসা পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর হচ্ছিলেন আনোয়ার বেগম ও তার পরিবার। ভোরে তারা নাঈম আহমদ জয়ের গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মডেল বাজারে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ৬ জন ছিলেন। এরমধ্যে দু জনের মৃত্যু হয়েছে এবং বাকি যাত্রীরা আহত। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
১১৪ বার পড়া হয়েছে