ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

কুষ্টিয়ায় কবরস্থান থেকে মরদেহ চুরি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের একটি কবরস্থান থেকে ৩ মাস আগে দাফন করা এক নারীর মরদেহ চুরি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

মঙ্গলবার (০৯ জুলাই) সকালে স্থানীয়রা আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থানের একটি কবর খোড়া দেখতে পান। পরে দেখেন, কবরে থাকা মরদেহটিও নেই।

স্থানীয়রা জানান, কবরটি ছিলো উক্ত এলাকার গার্মেন্টস ব্যবসায়ী রমজান আলীর মায়ের। তিনি বার্ধক্যজনিত কারণে ৩ মাস আগে মারা যান।

ছেলে রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোড়া দেখে স্থানীয়রা আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোড়া এবং ভেতরে মরদেহ নেই।

কবর থেকে মরদেহ চুরি একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য মুন্সি মো. মাসুদ রানা বলেন, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া প্রয়োজন।

এব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে