ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

ছাত্রীকে শ্লীলতাহানি,দুপুরে উত্তপ্ত শহিদ কিবরিয়া চত্বর, ২ ঘন্টা মহাসড়ক অবরোধ

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র প উচ্চ বিদ্যায়ল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২ঘন্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

সূত্র থেকে জানা গেছে, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের
নবম শ্রেণির এক ছাত্রীকে ২৭ অক্টোবর ১টার দিকে স্থানীয় বেতাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে নয়ন মিয়া ও তার সহযোগী দুই যুবক বাজে মন্তব্য ও ছাত্রীকে মারধোর করে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷

এই ঘটনার জেরে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার ২৯অক্টোবর সকালে প্রতিবাদ মিছিল করে।

শিক্ষার্থীর ছেলে ও মেয়ে বন্ধু প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে দুপুর ১২.৩০মিনিটে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর অবস্থান নেয় ছাত্র-ছাত্রীরা। সিলেট -ঢাকা মহাসড়ক ২.১৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবি ছিল, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

পরবর্তীতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং ৭২ ঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতারের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে৷

অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে পরবর্তীতে আবারো তীব্রতর আন্দোলনের হুমকি দেন ছাত্ররা৷ পরে ছাত্র-ছাত্রীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুষ্কৃতকারী বখাটেদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন৷

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে