ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

ছাত্র আন্দোলনে হতাহতদের চিকিৎসা ব্যয় সরকারের

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটি কর্মপন্থা নির্ধারণে রবিবার (১৮ আগস্ট) বৈঠকে বসবে।

এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোকে আন্দোলনে আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়। প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রোববার এই কমিটি বৈঠক করবে এবং কর্মপন্থা নির্ধারণ করবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালায়। চালানো হয় রাবার বুলেট ও ছররা গুলিও। ‌

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে যান। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারে কাজ করছেন ২১ জন উপদেষ্টা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
১৭১ বার পড়া হয়েছে