ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানি করা ৮৮ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর রেল ক্রসিংয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় প্রায় ২ হাজার ৬৪০ কেজি ওজনের ৮৮ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।
ডিবি জানায়, জব্দ করা জিরাগুলো অবৈধভাবে ভারত থেকে আমদানি করা হয়েছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকেই চালানটির সঙ্গে সম্পৃক্ত একজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, “জব্দ করা জিরা ও গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তির নাম গোপন রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
১২৮ বার পড়া হয়েছে