ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল

জকিগঞ্জের চারটি বাঁধ ভেঙে পানিবন্দি লক্ষাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জে ৪ টি বাঁধ ভেঙে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

ভারত থেকে নেমে আসা পানির কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দারা। নদীর প্রবল স্রোতে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করায় ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ।
সর্বশেষ খবর সিলেট ভয়েস গুগল নিউজ চ্যানেলে।

বৃহস্পতিবার সকাল থেকে জকিগঞ্জ উপজেলার ছবড়িয়া, রারাই, বাখরশাল, পৌর এলাকার নরসিংহপুরসহ কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে যায়। পানি উন্নয়ন বোর্ড জানায়, এদিন বিকেল ৩টা পর্যন্ত কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ১৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় ।

তানভীর মিয়া নামে জকিগঞ্জ উপজেলার এক বাসিন্দা বলেন, কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জের কিছু এলাকায় পানি লোকালয়ে করায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। এই অবস্থায় বিপদগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী দেওয়া সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

এদিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ পৌর এলাকার একটি অংশসহ উপজেলার অন্তত পাচঁটি ইউনিয়ন প্লাবিত হয়। ফলে পানিতে তলিয়ে গেছে বন্যাকবলিত এসব এলাকার স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ-মন্দিররসহ বেশকিছু জায়গার সড়ক। বন্যাকবলিত এসব এলাকায় ইতিমধ্যেই বিশুদ্ধ পানি, স্যানিটেশন, পানিবাহিত রোগবালাইসহ নানা সংকট দেখা দিয়েছে।

শুক্রবার ( ৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে নদ-নদীর পানি বেশ কয়েক জায়গায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে সিলেটের প্রায় ২৫ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বেশকিছু জায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
২০৯ বার পড়া হয়েছে