ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সলিল বরণ দাশ, নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুরে নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনু শব্দকর (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত বেনু শব্দকর নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছালামতপুর এলাকার সৌদি প্রবাসী সুহেল মিয়ার বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এসে গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎স্থানীয়রা অভিযোগ করেছেন, ছাদ ঢালাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ চলার সময় বাড়ির উপর দিয়ে যাওয়া উচ্চভোল্টেজের বিদ্যুতের লাইন সরানোর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন রঞ্জিত নামের একজন ঠিকাদার।

‎দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে নিহতের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে ১ লাখ ৭৫ হাজার টাকায় আপোষ-মিমাংসা হয় বলে জানা গেছে।

‎এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। তবে পরবর্তীতে আইনি প্রক্রিয়াও চলতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
১৫৯ বার পড়া হয়েছে