ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপির ভূমিধ্বস বিজয়ে জিকে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা Logo হবিগঞ্জে জামানত হারাচ্ছেন ১৬ প্রার্থী Logo হবিগঞ্জের ৪ টি আসনেই বিএনপি প্রার্থীর জয় Logo ‘নির্বাচন এলে প্রার্থীরা দিদি-মাসি বলে ভোট চায়, ভোটের পর পাওয়া যায় না’ Logo ‘হ্যাঁ’ ভোট রাজনীতির চিত্র পাল্টাবে: জামায়াতের আমির Logo ‘ভোটে আমাদের নয়, আমাদের ভোটে নির্বাচিতদের জীবনে পরিবর্তন আসে Logo ভোটের সমীকরণ: হবিগঞ্জ-১ বিএনপির দলীয় প্রার্থী রেজার ‘গলার কাঁটা’ বিদ্রোহী সুজাত Logo হবিগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বিজিবির কঠোর নিরাপত্তা Logo ৮৪ বছর ধরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ Logo শায়েস্তাগঞ্জ থেকে ৯২টি সিসার পিলেটসহ ৩টি এয়ারগান উদ্ধার

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও পাঁচ সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন তারা।

পদত্যাগ করা সদস্যরা হলেন, বর্তমান কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, সদস্য কংজরী চৌধুরী, সদস্য ড.বিশ্বজিৎ চন্দ এবং সদস্য ড. তানিয়া হক।

পদত্যাগ পত্রে লিখা হয়, আপনার সদয় অবগতির জন্য বিনীতিভাবে উল্লেখ করছি যে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি আমার পদ থেকে অব্যাহতি প্রাপ্তির উদ্দেশে বৃহস্পতিবার আমার পদত্যাগ পত্র জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ৬৪ (৪) ধারার বিধান মোতাবেক আপনার নিকট দাখিল করলাম।

২০২২ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের পদমর্যাদাসহ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে ড. কামাল উদ্দিন আহমেদকে নিয়োগ দেন। তার আগে তিনি ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ফৌজদার হাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক সম্পন্ন করেন এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্য থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর এবং নিউজিল্যান্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কামাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মতো অন্যতম গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বপালন করেছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের একজন সদস্য ছিলেন। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের একজন অধ্যাপক ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১০৫ বার পড়া হয়েছে