ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

টাঙ্গাইলে চলন্ত সিএনজির ওপর গাছ পড়ে যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল-আয়নাপুর সড়কে ছোটবাসালিয়া কলেজ মোড়ে সোমবার(৮ জুলাই) বিকালে চলন্ত সিএনজি চালিত অটোরিকশার উপর গাছ পড়ে হাসমত আলী(৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রাজমিশ্রি হাসমত আলী টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের গোসের গাগরজান গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সাবেক ইউপি সদস্য মজনু মিয়ার নির্দেশে তিন শ্রমিক সোমবার বিকালে সড়কের পাশের কাঁঠাল গাছ কাটছিল। কাটা শেষে গাছটি চলন্ত একটি সিএনজি চালিত অটোরিকশার উপর পড়ে তিন যাত্রী আহত হয়। তাদের মধ্যে হাসমত আলী ও মফিজ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসমত আলীকে মৃত ঘোষণা করেন।

হাসমত আলীর ছেলে সজীব মিয়া জানান, তার বাবা বৈল্যা এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি রাস্তার পাশের গাছ কাটার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
১৮৮ বার পড়া হয়েছে