ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ২লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এঅভিযান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জামাল উদ্দিন।

অভিযানে শহরের সবুজবাগ এলাকায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না এবং অপরিচ্ছন্নতার অপরাধে ৩০ হাজার টাকা, রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সঠিকভাবে ঔষধ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেবিস্টেন্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং যথাযত প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস বলেন- নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে ৩টি প্রতিষ্ঠানে অভিযান ও বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ধরণের অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৭৮ বার পড়া হয়েছে