ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

টানা জয়ে বাজিমাত যুক্তরাজ্যে বাঙালি চার নারীর

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

তারা চার জন টানা জয় পেয়েছে যুক্তরাজ্যে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে। তাদের চারজনের দেশ বাংলাদেশ।

জানা যায়, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দলটির হয়ে এবারের নির্বাচনে লড়ে এ পর্যন্ত এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ছাড়াও ৪ বাঙালি। এরমধ্যে রুশনারা আলী টানা পঞ্চমবারের মতো লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন।

রুশনারা ছাড়াও এমপি নির্বাচিত হওয়া অন্যরা হলেন- বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক, রুপা আশা হক ও আফসানা বেগম। এরমধ্যে রুশনারা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জিতেছেন। নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুরকে হারিয়ে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

এদিকে, পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বাংলাদেশি নারী রুপা আশা হক। লেবার পার্টির মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো ২০১৫ সালে এমপি নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার লেবার পার্টির টিকিটে এমপি নির্বাচিত হয়েছেন।অন্যদিকে, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে লড়ে বিপুল ভোটে জয় পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র ৮ হাজার ৪৬২ ভোট। যেখানে টিউলিপ সিদ্দিক পেয়েছেন ২৩ হাজার ৪৩২ ভোট।

এছাড়া পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে এবারের নির্বাচনে লেবার পার্টির টিকিটে জয়লাভ করেছেন আফসানা বেগম। যুক্তরাজ্যের নির্বাচনে প্রথমবারের মতো ২০১৯ সালে এমপি নির্বাচিত হন আফসানা বেগম। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে আলোচনায় আসেন তিনি।

উল্লেখ্য, যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৪০০ আসনে জয় (এই রিপোর্ট লেখা পর্যন্ত) পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে