ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

ইসরায়েলের হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ছয়জন পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) নজিরবিহীন হামলায় দেশটির শীর্ষ পারমাণবিক কর্মকর্তাদের এই হতাহতের খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম।

ইসরায়েলের হামলায় নিহত পরমাণুবিজ্ঞানীরা হলেন— আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদরেজা জোলফাগারি, আমিরহোসেইন ফেকহি, মোতালেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং বিপ্লবী গার্ডের প্রধান হোসেন সালামিসহ দেশটির ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজেতে হামলা চালিয়ে বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল।’ তিনি আরও বলেন, ‘যত দিন পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে সময় লাগে তত দিন ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

ইরানের গণমাধ্যম আরও জানিয়েছে, পারমাণবিক সক্ষমতার অন্যতম উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনার মধ্যেই এই হামলা চালালো তেল আবিব।

এদিকে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
২২৮ বার পড়া হয়েছে