ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক

দৈনিক দিনকাল প্রকাশের অনুমতি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

প্রকাশের অনুমতি পেয়েছে দৈনিক দিনকাল পত্রিকাটি। রবিবার (১১ আগস্ট) ঢাকা জেলা আনিসুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ অনুমতি দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, তথ্যের অবাধ প্রবাহ, বাক স্বাধীনতা ও পত্রিকা সংশ্লিষ্ট সাংবাদিক কর্মচারীদের স্বার্থ বিবেচনায় অনুমতি দেয়া হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পত্রিকাটির প্রকাশক হিসেবে রয়েছেন।

জানা যায়, এর আগে ২০২২ সালের ২৬ ডিসেম্বর পত্রিকাটির প্রকাশনা অনুমতি বাতিল করেছিল সরকার। বাতিল আদেশের পরিপ্রেক্ষিতে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রেস আপিল বোর্ডে আপিল করেন। পরবর্তী বছর ১৯ ফেব্রুয়ারি বোর্ড বাতিলের রায় বহাল রাখে।

দৈনিকটির ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিমুল বিশ্বাস এ বাতিল আদেশ স্থগিত চেয়েছিলেন।শিমুল বিশ্বাসের আবেদনের ভিত্তিতে এখন অনুমতি দেয়া হলো।

রবিবার আনুষ্ঠানিকভাবে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পত্রিকাটির বিশেষ প্রতিবেদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে অফিস আদেশ বুঝিয়ে দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসনকে দৈনিক দিনকালের পক্ষ থেকে ধন্যবাদ দেন তিনি। এক প্রতিক্রিয়ায় সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, ‘দৈনিক দিনকাল আবারো প্রকাশিত হচ্ছে, এর চেয়ে বড় আনন্দের খবর আজকে আর নেই।
আমরা আশা করছি, দেশে বন্ধ থাকা অন্যান্য গণমাধ্যমগুলোও অচিরেই প্রকাশনায় ও সম্প্রচারে ফিরে আসবে ইনশাআল্লাহ।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে