ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

হবিগঞ্জ বেপরোয়া ট্রাক চাপায় নারী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ জেলার শহরের পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাক চাপায় সুজিনা আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পইল নাজিরপুর গ্রামের মো. মানিক মিয়ার মেয়ে।

শুক্রবার রাতে শহরের পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ট-২০১৭২৮নং ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি হবিগঞ্জ শহরের দিকে আসার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানান- পোদ্দারবাড়ি বাইপাস এলাকা জনবহুল। সড়কের পাশে বাজার ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন মানুষের চলাচল বেশি। তবুও দীর্ঘদিন ধরে এখানে স্পিড ব্রেকার না থাকায় যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। এ কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক চালককে শনাক্তে চেষ্টা চালাচ্ছে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০০:০০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
১১২ বার পড়া হয়েছে