ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ ট্রাকভর্তি ধানের তুষের নিচ থেকে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ Logo মেলায় বাঘাইড় মাছের দাম আড়াই লাখ টাকা Logo হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ Logo শায়েস্তাগঞ্জে ৮৮ বস্তা অবৈধ জিরার চালানসহ গ্রেপ্তার ১ Logo নিখোঁজের ৩দিন পর নদীর পাড়ে মিলল মাদরাসাছাত্রের লাশ Logo আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে উপজেলা আহলে সুন্নাত উলামা পরিষদের অভিনন্দন Logo হবিগঞ্জে বালুর ট্রাক থেকে ভারতীয় জিরা জব্দ Logo হবিগঞ্জে ১০ প্রার্থীর মনোনয়পত্র বাতিল Logo ছাত্রলীগ সন্দেহে জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি

নবীগঞ্জের ইনাতগঞ্জের ইউপি চেয়ারম্যান নোমান ভারত গমনকালে সীমান্তে আটক

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

ভারত গমনকালে সিলেটের তামাবিল বর্ডারে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেন (৩৮)কে আটক করা হয়।

আটককৃত নোমান হোসেন (৩৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর গ্রামের হাজী হেলিম উদ্দিনের ছেলে। নোমান উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা- শুক্রবার (১ নভেম্বর) সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে নোমান হোসেন (৩৮)কে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ হাফিজুর রহমান জানান- তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমান হোসেন (৩৮)কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় নোমান হোসেনের নামে মামলা রয়েছে বলে জানা যায় এবং ওই মামলায় তিনি জামিনে রয়েছে বলে জানা গেছে, তবে পুলিশ জানিয়েছে জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
১২৫ বার পড়া হয়েছে