ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক Logo নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানের সঙ্গে শায়েস্তাগঞ্জের সাংবাদিকদের মতবিনিময় Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

নবীগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার ১৯ অক্টোবর গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, থানার ওসি মো: কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে সমছু মিয়ার পুত্র ফারছু মিয়াকে গ্রেফতার করা হয়। সে ফৌজদারী আপিল মামলা নং-১১/২৩ (নবীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী।

পৃথক অভিযানে এএসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজিরগাঁও গ্রাম হতে মৃত আব্দুল হেকিম এর পুত্র মো: চুনু মিয়াকে গ্রেফতার করেন। সে সিআর-৪০৮/২৩ (সদর) এর পরোয়ানাভুক্ত আসামী।

অপর একটি অভিযানে এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও এলাকা হতে মো: লুৎফুর রহমানের ছেলে মোহাম্মদ আবীর আহমেদ (১৯) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বিছইনকির্ত্তী গ্রামের মো: মাসুক মিয়ার পুত্র মো: শাকিল মিয়া (২৭) কে গ্রেফতার করেন।

গত ২৬ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় দায়েরকৃত একটি মামলায় তারা দুজন পলাতক ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কালাম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পর তাদেরকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে