ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের লালধন এর পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) গত শনিবার রাতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জানা যায়, উল্লেখিত গ্রামের লালধন মিয়ার পুত্র মোঃ আলমগীর মিয়া (৩০) পাশ্ববর্তী মিনুর মিয়ার বাড়ীতে শনিবার রাত সাড়ে ১১ টায় বিদ্যুতের কাজ করতে যান।

এ সময় অসাবধানতা বসত বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন। আহত আলমগীর মিয়াকে নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং সুরতহাল রিপোর্ট তৈরি করেন। নিহত পরিবারের সদস্য লিখিত দরখাস্ত প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ লাশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করে দেন।

নিহত আলমগীর মিয়ার বড় ভাই জাহাঙ্গীর মিয়া জানান,আমার ভাই বিদ্যুতের কাজ করে। সে ওই দিন রাতে আমাদের পাশের বাসা কাজ করতে যায় সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমাদের পরিবারের কারো প্রতি কোন অভিযোগ নাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
১৫৯ বার পড়া হয়েছে