ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার কমলপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত পাঁচজনের সবাই পুরুষ। এরমধ্যে দুজন ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর, একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপর দুজনের ৩০ ও ৪৫ বছর হতে পারে বলে ধারণা পুলিশের। তবে এখন পর্যন্ত কারও নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করতে আসে। মরদেহগুলো উদ্ধারের কাজ চলছে।

মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, ভোর ৪টা থেকে ৬টার মধ্যে এই ঘটনা ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে—চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।’

নরসিংদী জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
২৯৮ বার পড়া হয়েছে