ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের পাচার রোধে হবিগঞ্জ সীমান্তে টহল, তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে বিজিবি।

শুক্রবার (৬ মার্চ) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) নিয়ন্ত্রণাধীন ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় দিবারাত্রি পাহারার পাশাপাশি বিশেষ নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

সীমান্তের জিরো লাইন থেকে অভ্যন্তরীণ ৮ কিলোমিটার এলাকার মধ্যে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং মোবাইল পেট্রোল বৃদ্ধির মাধ্যমে তল্লাশি কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে বাল্লা আইসিপি এবং তৎসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে পাহারার হার দ্বিগুণ করা হয়েছে। একইসাথে সীমান্ত সংলগ্ন ৮ কিলোমিটার এলাকার মধ্যে অস্বাভাবিক পরিমাণে তেল কেনা বা ড্রাম ভর্তি করে মজুত করার মাধ্যমে পাচারের সুযোগ তৈরি না হয় সেদিকে বিজিবি নজর রাখছে বলে তিনি জানান।
তিনি বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধভাবে জাতীয় সম্পদ পাচারের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা এবং বাল্লা আইসিপি এলাকায় বিশেষ প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “পাচারকারী সিন্ডিকেট ও তাদের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করতে বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে এবং গভীর রাত ও ভোরবেলায় ঝটিকা অভিযান ও অ্যাম্বুশ পরিচালনার মাধ্যমে পাচার কার্যক্রম নস্যাৎ করার প্রক্রিয়া অব্যাহত আছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
১১৮ বার পড়া হয়েছে