ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক Logo শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতির ৫০তম জন্মদিন উদযাপন, কেক কাটা ও দোয়া মাহফিল Logo এখনও উদ্ধার হয়নি মাধবপুরে লাইনচ্যুত বগি, তেল লুট ঠেকাতে বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ

বাকেরগঞ্জে সেতু এখন মরণফাঁদ

বরিশাল প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলায় পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামে ব্যারেরধন খালের ওপর নির্মিত আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির সিমেন্টের তৈরি ঢালাই সেতুর মাঝখান থেকে ভেঙে খালে পড়ে রয়েছে। পাঁচ বছর ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভেঙে যাওয়া সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকার হাজারো ছাত্র-ছাত্রী ও পথচারীরা চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, বড় রঘুনাথপুর, ছোট রঘুনাথপুর ও বাতাবুনিয়া এই ৩ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এই সেতু দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন। সেতুটি দীর্ঘদিন সংস্কার না করায় এখন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। স্থানীয়রা চলাচলের জন্য সেতুটির ভাঙ্গা স্থানে সুপারি গাছের সাঁকো তৈরি করে দিয়েছে।

ওই সুপরি গাছের সাঁকো দিয়ে প্রতিদিন হাজারো পথচারীরা পারাপার হয়। সেতুটি দিয়ে কোনো প্রকার গাড়ি বা পরিবহন চলাচল করতে না পারায় কৃষকদের উৎপাদিত পন্য মাথায় নিয়ে বহন করতে হয়। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দ্রুততম সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসীসহ স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা।

উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্পের আওয়াতায় দেওয়া হয়েছে। এমন ঝুঁকিপূর্ণ সেতু জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
২১৪ বার পড়া হয়েছে