ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

কুখ্যাত মাদক কারবারি হিরু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক নূরপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত মাদক কারবারি হিরু মিয়াকে গ্রেফতার করেছে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে।
রোববার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ। এর আগে শনিবার দিবাগত রাত প্রায় আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়।
ওসি জানান- হিরুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ১৭টি মামলা রয়েছে। এরমধ্যে ৯টি মাদক মামলা এবং বাকিগুলো চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ডের মামলা। গ্রেফতারকৃত হিরু মিয়ার নামে একটি জি আর ওয়ারেন্ট মূলতবী থাকায় তাকে আইনের আওতায় আনা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অবৈধ কর্মকান্ডের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করে আসছিল।
তার গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে এবং স্থানীয় মানুষজন পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এলাকাবাসীর মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে, যুব সমাজ মাদকের কুফল থেকে মুক্ত হয়ে সুন্দর ও নেশামুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আসামী হিরু মিয়ার নামে বিভিন্ন থানায় মামলা থাকায়, বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে