ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

বেইলিব্রিজ ভেঙে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হবিগঞ্জ প্রতিনিধি:-

রত্না বেইলি ব্রিজের পাটাতন ভেঙে হবিগঞ্জ জেলা সদরের সঙ্গে বানিয়াচং ও আজমিরীগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাঁচ লক্ষাধিক মানুষ এখন ফেরিতে করে দ্বিগুণ সময় ও খরচ করে যাতায়াত করছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বানিয়াচংগামী ভারী ট্রাক ব্রিজে উঠতেই হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না বেইলি ব্রিজের মাঝখানের পাটাতন ভেঙে পড়ে। এরপর থেকেই যান চলাচল বন্ধ। সুনামগঞ্জের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের লোকজনও এ সড়ক ব্যবহার করত। ব্রিজ ভেঙে পড়ায় দুইপারে আটকে থাকা যানবাহন নদীপথে যাত্রী ও পণ্য পারাপার করছে। রত্না নদীতে অস্থায়ী ফেরি চালু হয়েছে। একটি বাইসাইকেল পারাপারে ৫০ টাকা, আর পণ্য বোঝাইয়ের আকার-ওজন অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। সময়ও দ্বিগুণ লাগছে। সিএনজি অটোরিকশার যাত্রীরা দুই ধাপে ভাড়া দিচ্ছেন।

জানা যায়, ব্রিজের মাঝখানের পাটাতন দেবে গেছে হাঁটারও সুযোগ নেই। সওজের কর্মীরা ট্রাকের মাল সরিয়ে ব্রিজ মেরামতের চেষ্টা করছেন। দুই পাড়ে ফেরির অপেক্ষায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

পত্রিকা এজেন্ট মোস্তাকিম আহমদ বলেন, ‘সেতু ভাঙায় বাইসাইকেলসহ ফেরি পার হতে ৫০ টাকা দিতে হয়েছে।’

ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ফারুক আহমেদ বলেন, ‘মোটরসাইকেলসহ পার হতে ১০০ টাকা লেগেছে। অটোরিকশাগুলোকে সাধারণ যাত্রীদের কাছ থেকেও দুই দফায় বাড়তি ভাড়া নিতে দেখেছি। ফলে চালকদের সঙ্গে বিতণ্ডায় জড়াচ্ছেন যাত্রীরা।’

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বলেন, ‘নির্ধারিত ওজনের বেশি পণ্য নিয়ে ট্রাক ওঠায় ব্রিজটি ভেঙে গেছে। সওজ আজকের মধ্যেই যোগাযোগ স্বাভাবিকের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বাড়ানো হয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
৬৯ বার পড়া হয়েছে