ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করবহবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই Logo হবিগঞ্জ-৩ আসনে প্রায় ৪০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা পৌরসভায় ১৮০ কোটি, সদর-শায়েস্তাগঞ্জ-লাখাইয়ে ২০০ কোটি টাকার প্রকল্প Logo হবিগঞ্জের পাহাড়ে সজনের ফলনে চাষিরা লাভবান Logo অবৈধ ইটভাটার নির্গত ধোঁয়ায় দূষিত হচ্ছে হবিগঞ্জে বায়ু Logo শায়েস্তাগঞ্জ রেল জংশন, নেই সক্রিয় শাখা লাইন কাজে আসছে না Logo দেড় মাসেও মেরামত হয়নি খোয়াই নদীর বাঁধ, ফের ভাঙন—ঢলের পানি ঢুকছে লোকালয়ে Logo শায়েস্তাগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাঙ্গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ভাঙ্গায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন যাত্রী মারা গেছে। আহত হয়েছে অসংখ্য যাত্রী।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাস স্ট্যান্ডের কাছে ঢাকা থেকে বরিশাল গামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে মাদারীপুর থেকে ফরিদপুর গামী শাহ জালাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত এবং অসংখ্য যাত্রী আহত হয়েছে। নিহত তিনজনের মধ্যে একজন হলেন শাহজালাল পরিবহনের চালক পান্নু সরদার (৬৮)। তিনি মাদারীপুর জেলা সদরের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা এম এম মইনুদ্দিন সেতু জানান, বাস দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন আহত হয়ে এসেছিলেন। এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২৩৬ বার পড়া হয়েছে