ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন Logo বৈশাখী মেলা ঘিরে মাটির জিনিসপত্র তৈরীতে ব্যস্ত শায়েস্তাগঞ্জের মৃৎশিল্পীরা Logo খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক Logo হবিগঞ্জে টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি Logo বানিয়াচংয়ে ২২০০ বিঘা জমির ধান পানির নিচে Logo হবিগঞ্জে খোয়াই নদীর ব্রীজ থেকে পানিতে পরে নারীর মৃত্যু Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের বেহালদশা Logo হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু Logo তেলিয়াপাড়া দিবসে হবিগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন’ Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বাড়ছে মোবাইল চুরির ঘটনা

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

ভারতে মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও বিজেপির সাংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সর্বস্তরের তাওহীদি জনতা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা সর্বস্তরের তাওহীদি জনতা নবীগঞ্জ পৌরশহরের বিক্ষোভ মিছিল বের করেন।

নবীগঞ্জ শহরের গাজির টেক পয়েন্ট থেকে মিছিলটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে ফের গাজির টেক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে রুপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে জঘন্য মিথ্যাচার ও কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়েছেন।

তাতে বিজেপির সংসদ সদস্য নিতেশ রান সমর্থন করেছেন। এতে মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
১৪১ বার পড়া হয়েছে