ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক Logo বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয়

শহরে ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আরো একটি মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার ছেলে মোঃ মোশাহিদ বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামমলায় জেলা আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজকে প্রধান আসামী করে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে।
মামলায় অন্যান্য আসামীরা হলেন, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সদস্য তজম্মুল হক চৌধুরী, মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, মক্রমপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, যুবলীগ নেতা শাহ জালাল উদ্দিন জুয়েল, কৃষক লীগ নেতা শফিকুল আলম চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, যুবলীগ নেতা মহসিন মিয়া, মাছুলিয়া এলাকার ইকবাল হোসেন খান, কাউন্সিলর গৌতম কুমার রায়, বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক তারা মিয়া।

মামলায় বলা হয়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় আসামীরা বেআইনীভাবে জনতাবন্ধে দেশীয় ও অগ্নেয়াস্ত্র দিয়ে বাদি মোঃ মোশাহিদকে প্রাণে হত্যার উদ্দেশ্য মারপিট করে জখম করে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত আসামীদের ধরতে পুলিশের সাড়াষি অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
১৭০ বার পড়া হয়েছে