ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

শায়েস্তাগঞ্জে পরিচ্ছন্নতা, বর্জ্য শূন্যতার প্রচার ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব ২০২৫ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বর্জ্য শূন্যতার প্রচার এবং মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালনা করা হয় শায়েস্তাগঞ্জ পৌরসভার আয়োজনে। পৌরসভার এ কার্যক্রমকে তৃণমূলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। সকালে রেলওয়ে পার্কিং এরিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিনের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন। এছাড়া পৌরসভার কার্যসহকারী নূরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও পল্লব হোম দাস- দিনব্যাপী পৌরসভা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, বর্জ্য শূন্যতার প্রচার এবং মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে