ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

সৈয়দ আজিজুর রহমান,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই পূরাসুন্দা সড়ক এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পূরাসুন্দা সড়ক এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে কাঁঠাল বুঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক শিপু মিয়া (৪৫) নিহত হয়েছেন। নিহত শিপু মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক শিপু মিয়া মারা যান।

এ ঘটনা আরো একজন আহত হয়েছেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
২১৯ বার পড়া হয়েছে