ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল

সাবেক আইজিপি ও গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

বুধবার (১৪ আগস্ট) সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলার আবেদন করেছেন। তিনি বর্তমানে বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভাল করছেন।

২০২২ ও ২০২৪ সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট-অস্ত্র উদ্ধারের নাটকসহ হয়রানির অভিযোগে পল্টন থানায় দুটি মামলার আবেদন করা হয়েছে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

এদিকে, গুমের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। আজ বুধবার (১৪ আগস্ট) সকালে এ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে সিএমএম আদালতে এই মামলা করেন।

অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে গুম করা হয় তাকে। ১৮৫ দিন গুম ছিলেন বলে দাবি করেন এই আইনজীবী। অ্যাডভোকেট সোহেল রানার দাবি, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তাকেও গুম করা হয়েছিল।

এই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
১৮৮ বার পড়া হয়েছে