ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

জাম পাড়তে গিয়ে নবীগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অলি চৌধুরীর, আহত ১

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহিদ মিয়া (৩০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত আহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত রঙ্গ চৌধুরীর ছেলে অলি চৌধুরী । কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলেআহত আহিদ মিয়া। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাড়ির মসজিদের পাশে একটি বড় জাম গাছ রয়েছে।

দুপুরে অলি চৌধুরী ও আহিদ মিয়া ওই গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে স্পর্শ করে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের এসআই কৌশিক মল্লিক হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান, নিহত বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ওপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগকে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
১৪০ বার পড়া হয়েছে