ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম

নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমির পুর গ্রামের হুসিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া (৩০)। গতকাল বুধবার ২৮ আগষ্ট রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের বাবুল মিয়ার পুত্র রুবেল মিয়ার সাথে শিপন মিয়ার পূর্ব বিরোধ ছিল। উল্লিখিত সময়ে নিহত শিপন মিয়া তার বাড়ি থেকে স্থানীয় ভবের বাজার যাওয়ার পথিমধ্যে পশ্চিম তিমির পুর ও পাশ^বর্তী চরগাঁও গ্রামের কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালালে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার ওসি মো: মাসুক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
১৫৪ বার পড়া হয়েছে