ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

নবীগঞ্জে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফসলি জমি থেকে এক্সভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আবু তাহের নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার বিকেলে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়- দীর্ঘদিন ধরে উপজেলার সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায়সহ বিভিন্নস্থান থেকে ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে আসছিল একটি চক্র। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ফসলি জমি থেকে এক্সভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে আবু তাহের নামে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
১১২ বার পড়া হয়েছে