ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ জন

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৮ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৯২৫) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।”পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করছেন। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
১১০ বার পড়া হয়েছে